• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৮৪ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার গুণগত মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ১২টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ বক্তব্যে তিনি চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে ব্যাঘাত সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় থাকলেও সমস্যা সমাধানে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির মূল দর্শন হচ্ছে ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’ বা রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধে বেশি জোর দেওয়া। জনমানুষের মধ্যে রোগের কারণ, প্রতিকার ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে প্রাথমিক সচেতনতা গড়ে তুলতে পারলে অনেক জটিল রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

বিখ্যাত মার্কিন উদ্ভাবক টমাস এডিসনের একটি উক্তি উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের চিকিৎসকের কাজ কেবল ওষুধ বিতরণ নয়, বরং রোগীর শরীরের যত্ন, সঠিক খাদ্যাভ্যাস এবং রোগের মূল কারণ ও প্রতিরোধে সচেতন করাই হবে মূল লক্ষ্য। সরকারের বর্তমান স্বাস্থ্যনীতির সঙ্গে এই ধারণার মিল রয়েছে জানিয়ে তিনি বলেন, রোগ প্রতিরোধের ওপর ভিত্তি করে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিশাল স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও পরিচালনায় চিকিৎসকদেরই অগ্রণী নেতৃত্ব দিতে হবে।

এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনকালে জাতীয় সংসদ প্রাঙ্গণে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি চারা রোপণ করেন। পরবর্তীতে জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কর্মসূচির সূচনা হয় এবং শান্তির পায়রা ওড়ানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category