• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Headline
দেশের ইতিহাসে প্রথম ‘ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আদমজীতে মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দফতর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ তেলের পরে এবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ উপনির্বাচন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

মৌলভীবাজার প্রতিনিধি / ৮১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার মুরাইছড়া সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরাইছড়া বস্তির আব্দুল মালিক তরফদারের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ মাহমুদ জানান, মুরাইছড়া সীমান্ত দিয়ে চার থেকে পাঁচজন বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করেন। ভারতীয় বিড়ি আনতে তারা ভারতের মাগুরুলী এলাকায় প্রবেশ করলে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।

এতে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। অন্য যুবকেরা গুলির মুখে বাংলাদেশে ফিরে আসেন। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category