• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত দিল ইরান

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত দিয়েছে ইরান। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুনরায় খুলতে হলে যুক্তরাষ্ট্রকে আগে তাদের ‘আচরণ সংশোধন’ করতে হবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর। এ ছাড়া দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধই থাকবে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, শর্তগুলোর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি দেওয়া বন্ধ করা, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়ও রয়েছে।

ইরানের দেওয়া শর্ত হলো—

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুমকি বন্ধ করতে হবে।

ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

ইরানের ওপর আরোপ করা নৌ-অবরোধে যুক্তরাষ্ট্রের যেসব নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে, সেগুলো প্রত্যাহার করতে হবে।

সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ বা অর্থ ছেড়ে দিতে হবে।

এক বিবৃতিতে জোলঘাদর আরো বলেন, এসব দাবি ইরানের জনগণের ইচ্ছার প্রতিফলন। যুদ্ধ হোক বা আলোচনা—সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসব দাবি থেকে পিছিয়ে যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category