• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ

অনলাইন ডেস্ক / ৮৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ব্যাংক চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করে রেজল্যুশন কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।রেজল্যুশন হলো আর্থিকভাবে অকার্যকর কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে আমানতকারী ও পাওনাদারদের স্বার্থ রক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নির্ধারণে নিয়ন্ত্রক সংস্থার বিশেষ আইনি প্রক্রিয়া।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চমাত্রার শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগ, প্রয়োজনীয় তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয়ক্ষমতার অবনতি এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের দায় পরিশোধে অক্ষমতার কারণে প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে।

রেজল্যুশন কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসক ও সহযোগী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিষ্ঠানগুলোর প্রশাসন, ব্যবস্থাপনা ও রেজল্যুশন কার্যক্রম পরিচালনা করবেন।বাংলাদেশ ব্যাংক বলেছে, এ পদক্ষেপের লক্ষ্য আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহি পুনঃপ্রতিষ্ঠা, আমানতকারী ও পাওনাদারদের স্বার্থ রক্ষা এবং আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা। ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬-এর আওতায় ব্যাংকবহির্ভূত এই আর্থিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর ঘোষণা করে সার্বিক নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে এগুলোর ভবিষ্যৎ নির্ধারণে সরাসরি হস্তক্ষেপ করলো কেন্দ্রীয় ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category