• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
দেশের ইতিহাসে প্রথম ‘ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আদমজীতে মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দফতর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ তেলের পরে এবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ উপনির্বাচন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৃহস্পতিবারই পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক / ৪৫ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসতে পারে।

দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে। মির্জা ফখরুলের পাশাপাশি নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খানের নামও আলোচনায় রয়েছে। তবে মির্জা ফখরুলের নামই সবচেয়ে জোরালো।গত মঙ্গলবার সচিবালয়ে মির্জা ফখরুলের কার্যালয়ে শুভাকাঙ্ক্ষীদের ভিড় দেখা যায়। রাষ্ট্রপতি পদে সম্ভাব্য মনোনয়ন নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ১৩ আগস্টের পর বিষয়টি সমাধান হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে এ বিষয়ে এখন কিছু বলার নেই বলেও জানান তিনি।নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন। বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category