• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

সিলেটে বাসার ভেতরে কাজের মেয়েসহ বৃদ্ধ-বৃদ্ধা খুন

অনলাইন ডেস্ক / ৬৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সিলেট: সিলেট নগরের রায়নগর এলাকার একটি বাসায় কাজের মেয়েসহ বৃদ্ধ ও বৃদ্ধা খুন হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেনু নগরের ১৯ নং ওয়ার্ডের মিতালি ১১১ নিকুঞ্জ ভিলার বাসিন্দা মৃত আবরু মিয়ার ছেলে এমএ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও তাদের বাসার গৃহকর্মী নগরের জল্লার পাড় এলাকার বাসিন্দা তাহমিনা (১৫)। ছত্তার মিয়ার গ্রামের বাড়ি বিয়ানীবাজারে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মনঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে ঢুকে দুর্বৃত্তরা বৃদ্ধ-বৃদ্ধাসহ কাজের মেয়েকে খুন করেছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

তবে এ ঘটনার বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাটি অনুসন্ধান করছে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, ১১১ নম্বর বাসায় ঢুকে হাজী আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী ও গৃহকর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। আব্দুস সত্তার মিয়া ওই এলাকার পুরোনো বাসিন্দা ও প্রবীণ মুরুব্বি হিসেবে পরিচিত। তিনি বলেন, নিহতদের লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category