• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, প্রতারক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ৭৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সরকারি অফিসের উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র ও প্রজ্ঞাপন তৈরি করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সদস্য মো. বাবলু কাজীকে (৬০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গ্রেপ্তার বাবলু কাজী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র দিয়ে আসছিল।গত ২৫ জুন থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ফরিদপুরের নগরকান্দা এলাকার ভুক্তভোগী মো. সবুজ সরকারের কাছ থেকে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাসে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। গ্রেপ্তারের সময় বাবলুর কাছ থেকে বাংলাদেশ সরকারের সিলযুক্ত ও জাল স্বাক্ষর করা ভুয়া নিয়োগ আদেশ, যোগদানপত্র, প্রজ্ঞাপন ও নকল হাজিরা খাতা উদ্ধার করা হয়েছে। ডিবি প্রধান জানান, প্রতারক চক্রটি অত্যন্ত চতুর ও সংঘবদ্ধভাবে প্রতারণা করত। সাধারণ মানুষের সমাগম বেশি এমন সরকারি অফিসগুলোকে তারা টার্গেট করত।

চক্রের একজন সদস্য নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও অন্যরা ড্রাইভার বা অফিস সহকারী পরিচয়ে সরকারি অফিসে অবাধে বিচরণ করত। এতে চাকরিপ্রার্থীরা সহজেই তাদের বিশ্বাস করতেন। বিশ্বাস অর্জনের জন্য তারা কোনো পরীক্ষা ছাড়াই চাকরি দেওয়ার কথা বলত। এমনকি ‘চাকরিতে যোগদানের পর টাকা দিলেই হবে’ বলেও আশ্বস্ত করত চাকরিপ্রার্থীদের। পরে ভুয়া নিয়োগপত্র ও প্রজ্ঞাপন দেওয়ার পর ভুক্তভোগীদের নকল হাজিরা খাতায় স্বাক্ষর করানো হতো।
এমনকি প্রথম এক-দুই মাস নিজেদের পকেট থেকে কিছু টাকা দিয়ে ‘বেতন’ দেওয়ার নাটকও করত চক্রটি। এতে ভুক্তভোগীদের বিশ্বাস আরও বেড়ে যেত। পরে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি যোগাযোগ বন্ধ করে গা ঢাকা দিত তারা। এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category