• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

অনলাইন ডেস্ক / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে এই সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন।

ইন্ডিয়া টুডে ও পিটিআইয়ের সূত্রে জানা গেছে, নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে নেপালে রয়েছেন জেনারেল ধীরজ শেঠ। সফরের অংশ হিসেবে তিনি নেপাল সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। নেপালের প্রেসিডেন্টের সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ নেপাল সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল শেঠের এই সফর ভারত ও নেপালের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার প্রতিফলন। দুই দেশের অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও দীর্ঘস্থায়ী সামরিক সম্পর্কের ভিত্তিতে এ সহযোগিতা গড়ে উঠেছে বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সফরকালে জেনারেল শেঠ নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন। তিনি নেপাল সেনা সদর দপ্তরে একটি চারা রোপণ করেন এবং গার্ড অব অনার পরিদর্শন করেন।নেপাল সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল শেঠের সফর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৫০ সাল থেকে ভারত ও নেপালের মধ্যে দুই দেশের সেনাপ্রধানকে পরস্পরের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার ঐতিহ্য চলে আসছে। এবারের আয়োজনও সেই দীর্ঘদিনের সামরিক সম্পর্কের ধারাবাহিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category