• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি

অনলাইন ডেস্ক / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
‎​এই আইনের আওতায় বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত ঘোষণা করে পুলিশ বাহিনীর অধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামের একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়।‎​প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক সমাপ্তির পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মন্ত্রিসভায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
‎​এই নতুন আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বর্তমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামক একটি বিশেষায়িত ব্যাটালিয়ন বা ইউনিট প্রতিষ্ঠা করা।

‎​বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাধারণ নাগরিকদের কোনো অভিযোগ কিংবা ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অসন্তোষ ও সংক্ষোভ নিষ্পত্তির লক্ষ্যে একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান এতে যুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, র‍্যাব-সংক্রান্ত যাবতীয় জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, স্থাবর-অস্থাবর সম্পত্তি, হিসাব, রেকর্ডপত্র এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ নবগঠিত এসআরবি-এর নিকট হস্তান্তরের প্রয়োজনীয় বিধান রাখা হয়েছে। এর পাশাপাশি, নতুন বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান র‍্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় সংশোধন ও অভিযোজন সাপেক্ষে বহাল রাখার সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category