• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে কারিগরি আলোচনা চলছে

অনলাইন ডেস্ক / ৫৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তিসহ বাংলাদেশ ও ভারতের নদীসংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারত।শুক্রবার (২১ আগস্ট) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সংবাদ সম্মেলনে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদকাল ৩০ বছর। ভারত ও বাংলাদেশের মধ্যকার নদী সম্পর্কিত সকল বিষয় যৌথ নদী কমিশনের (জেআরসি) কাঠামোর আওতায় নিয়মিত আলোচনা করা হয়।

তিনি আরও জানান, চুক্তির নিয়মিত কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা যৌথ বিশেষজ্ঞ ও কারিগরি কমিটির বৈঠকগুলো নির্দিষ্ট সময় পরপর ও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এ চুক্তির মূল উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমে (১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত) পশ্চিমবঙ্গের ফারাক্কা পয়েন্টে গঙ্গা নদীর পানির ন্যায্য ও সুষম বণ্টন নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category