• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

শুধু চাঁদাবাজ নয়, জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৪২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু চাঁদাবাজদেরই নয়, যেসব পুলিশ সদস্য এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা মহানগর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে যেসব কর্মকর্তা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িত চক্রটির চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। বাকিদেরও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ঢামেক হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর গত সোমবার দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর অবস্থায় বর্তমানে ওই চিকিৎসক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category