• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক / ৩৮ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। রবিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, এদিন ভোররাতে কোনাক্রির গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্যভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে। এর আগে রাতভর সেখানে ভারী বৃষ্টি হয়। একপর্যায়ে আবর্জনার বিশাল স্তূপ ধসে আশপাশের ঘরবাড়ি ও বসতিতে পড়ে।এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।

ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে। এ কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অনেক পরিবার ওই এলাকা ছেড়ে যায়নি। দুর্ঘটনার পর সেখানে থাকা অবশিষ্ট বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দার-এস-সালাম কোনাক্রির অন্যতম বড় উন্মুক্ত বর্জ্য ফেলার স্থান। দীর্ঘদিন ধরে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। ভারী বৃষ্টির কারণে ওই এলাকায় আবর্জনার স্তূপ ধসে পড়ার ঝুঁকিও বেড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category