• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

অনলাইন ডেস্ক / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:  ঢাকাকেরানীগঞ্জ মডেল থানাধীন বাংলানগর এলাকায় একটি বাড়িতে ঢুকে নগদ টাকা, সৌদি রিয়াল ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক নারী।অভিযোগকারী বুলু বেগম (৫০) জানান, স্বামী-সন্তান বাড়িতে না থাকার সুযোগে গত ৩১ আগস্ট ২০২৬ রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তারানগর ইউনিয়নের বাংলানগরস্থ নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটে।অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী শরিফ (৩০), ইয়াসিন (২৪), মামুন (২৩), লতিফা (৩১) ও মাহফুজা (৩৫) এবং আরও ১৪-১৫ জন অজ্ঞাত ব্যক্তি বাড়ির মেইন গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে। ভেতর থেকে শব্দ পেয়ে তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা বাড়ির ছাদ টপকে ভেতরে ঢুকে প্রথমে বিদ্যুতের লাইন কেটে দেয়।

এরপর দরজায় লাথি মেরে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে বলে অভিযোগে বলা হয়।বুলু বেগমের দাবি, এসময় ২ নম্বর আসামি ইয়াসিন তার জামাকাপড় ছিড়ে শ্লীলতাহানীর চেষ্টা করে এবং সবাই মিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা, ২০ হাজার সৌদি রিয়াল যার আনুমানিক বাংলাদেশি মূল্য ৬ লাখ টাকা, ৪টি স্বর্ণের চেইন-লকেট আনুমানিক ৬ ভরি এবং ৫টি স্বর্ণের আংটি আনুমানিক ৪ ভরি লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।অভিযোগকারী আরও জানান, যাওয়ার সময় আসামিরা এ বিষয়ে কাউকে জানালে বা আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। ঘটনার পর তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।বুলু বেগম বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং প্রতিবেশীদের সাক্ষ্য রয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার জানান, অভিযোগটি তারা গ্রহণ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category