• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরও হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ইরানে আরও হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন চাইলে ‘যেকোনো সময়’ তেহরানে হামলা চালাতে পারে। এরই মধ্যে সর্বশেষ মার্কিন হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১০৮ জন।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) ট্রাম্পের এ হুমকির আগে জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন শহর ও এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর মধ্যে হরমুজ প্রণালির কাছের কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানও হামলার শিকার হয়।

এর জবাবে বাহরাইন, ইরাক ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগের রাতে ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালির পাশে ইরান যে নতুন সামরিক সরঞ্জাম তৈরির চেষ্টা করেছিল, সেগুলোও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। আবার হামলা চালানোর প্রস্তুতির কথাও জানান ট্রাম্প।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরঘান্দির ভাষ্য, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। তাদের একজনের বয়স ছিল চার বছর। কুহেস্তাকের বিয়ের অনুষ্ঠানে হামলায় অন্তত চারজন নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category