• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Headline
কপ-৩১ সম্মেলনে ভাষণ- জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি : ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেনি উয়েফা

Reporter Name / ১৪৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক শেয়ার বিক্রি করে দেওয়ার ব্যর্থ পরিকল্পনার পর ক্ষমা চেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবল সংস্থার প্রধানের সিদ্ধান্ত পরিবর্তনে মন গলেনি উয়েফা। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের অংশগ্রহণকারী সদস্যরা এখনও ফিফার সব প্রতিযোগিতা বয়কট করার সিদ্ধান্তে অনড় রয়েছে।

মরক্কোর রাবাতে বুধবার উচ্চপদস্থ নেতাদের বৈঠকের পর পরিচালন সংস্থাটি স্বীকার করে যে, ওই প্রস্তাব ছিল তাদের ভুল সিদ্ধান্ত। কিন্তু ইনফান্তিনোর সভাপতিত্বের প্রতি ‘তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত’ করেছেন তারা। ফিফার বিশ্বকাপ বেসরকারিকরণ পরিকল্পনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সব ফিফা টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত জানায় উয়েফার সদস্য দেশগুলো। বৃহস্পতিবার তারা জানায়, এখনও সেই অবস্থানে অনড় তারা।

উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ফিফা প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার শর্তগুলো সম্পর্কে উয়েফার সংগঠনগুলো অত্যন্ত স্পষ্ট ছিল। প্রথমত, প্রধান প্রতিযোগিতাগুলো বিক্রি করে দেওয়ার প্রস্তাবগুলো প্রত্যাহার করতে হতো এবং দ্বিতীয়ত, এই মর্মে নিশ্চয়তা দিতে হতো যে খেলাটিকে এভাবে কলঙ্কিত করার প্রচেষ্টা আর কখনো করা হবে না।’

ক্ষমা চাওয়ায় তারা সন্তুষ্ট না হওয়ার কথা জানিয়েছে, ‘এই শর্তগুলো পূরণ করা হয়নি। এছাড়াও, উয়েফা শনিবার তার বিবৃতিতে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা জিয়ানি ইনফান্তিনোর সভাপতিত্বের ওপর আস্থা হারিয়েছে। সেই অবস্থান অপরিবর্তিত থাকবে।’ তারা ফিফার জরুরি বৈঠকের সমালোচনা করে বলেছে, ‘গতকালকের এই ঘোষণায় বোঝা গেছে যে ফিফা সভাপতির অধীনে কর্মরত কিছু ব্যক্তি (যাদের কর্মজীবন তার অনুগ্রহের ওপর নির্ভরশীল) তার সঙ্গে একমত। তাতে কিছুই বদলায় না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category