শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যক্তি কারাগারে ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের পলাশবাড়ী থেকে মহিলা আসনে চাঁদনীকে মনোনয়ন দাবিতে জোরালো জনমত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা
ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন মাদারীপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আবদুস সোবহান মিয়া গোলাপ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে মিথ্যা-মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে এ মামলা করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় এই মামলার আরজি জমা দেওয়া হয়েছে।

মামলার আরজিতে আবদুস সোবহান গোলাপ দাবি করেছেন, গত ১৭ জানুয়ারি সায়েদুল হক সুমন ফেসবুকে তার সম্পর্কে মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করেন। সায়েদুল হক সুমন প্রচার করেন যে তিনি (গোলাপ) ২০১৪-২০১৫ সালে সংসদ সদস্য হয়ে অর্থ পাচার (মানি লন্ডারিং) করেছেন। সায়েদুল হক সুমনের এই বক্তব্য সত্য নয়।

আরজিতে বলা হয়, তিনি (গোলাপ) সংসদ সদস্য হয়েছেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে। সংসদ সদস্য হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে কোনো বাড়ি কেনেননি। ১৯৮৫ সালে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে লেখাপড়া শেষ করে উচ্চ বেতনে চাকরি করেন। ২০১৮ সালের ১৫ নভেম্বর তিনি মার্কিন পাসপোর্ট সমর্পণ (সারেন্ডার) করেন। তারপর যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন নেই।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com