• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
কপ-৩১ সম্মেলনে ভাষণ- জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি : ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

অনলাইন ডেস্ক / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।জানা গেছে, উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন। এ সময় বৈঠকে আলোচিত বিষয় এবং দুই দেশের ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category