• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহের দশম স্ত্রী হতে চেয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। ২২ আগস্ট রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন তিনি। তিনি লিখেছেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’

মন্তব্যে রুহুল আমিন নামের একজন লিখেছেন, ‘টিকটক করলে কি জাহান্নামি নাকি?’ সালাউদ্দিন আহম্মেদ নামে আরও একজন লিখেছেন, ‘আপনি এত দুষ্টু কেন?’ এ ছাড়া মন্তব্যকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।আলোচিত ইসলামি বক্তা ও ৩১৩ প্রোপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিছবাহের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ২০ আগস্ট মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে আসামি মিছবাহের সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিছবাহ’ নামে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

 

অভিযোগে আরও বলা হয়, বিয়ের সময় মিছবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেন। পরে হুমায়রা জানতে পারেন, তাকে ছাড়াও মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন। এসব বিয়ের কোনোটিই কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল বলেন, ‘হুমায়রা জান্নাত তার পঞ্চম স্ত্রী। এরপরও তিনি আরও চারটি বিয়ে করেছেন। এ হিসেবে তার মোট নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তার একাধিক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগও আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category