• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
কপ-৩১ সম্মেলনে ভাষণ- জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি : ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

১২৯তমবার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবারও আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। ফলে প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল।বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পিবিআই প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।

এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। শুরুতে থানা-পুলিশ মামলাটির তদন্ত করে। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে। এরপর র‌্যাব তদন্তভার নেয়।ঘটনার এক যুগ পর মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই। গত বছরের নভেম্বরে র‌্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নেয় সংস্থাটি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন আদালতে জমা না পড়ায় মামলাটি নিয়ে নানা প্রশ্ন ও হতাশা রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করা হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category