• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline
নেপাল-চীনে বন্যায় প্রাণহানি ৭০০ ছাড়াল, নিখোঁজ ৩ হাজার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী জিম্বাবুয়ে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন রংপুর গঙ্গাচড়ায় মর্নেয়া ইউনিয়নে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ এলাকাবাসীর, তালিকায় ২২ জন ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭ হাসনাতের দুঃখপ্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের কর্মসূচি প্রত্যাহার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী কালীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, চাঁদাবাজি, জমি দখল ও মাদক কারবারের অভিযোগ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সারাদেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই জোরদার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অস্ত্রের সন্ধান বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে সরকার ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেবে বলে ঘোষণা দেন তিনি। শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে এসব অস্ত্রের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

এর আগে বৈঠকে পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি ও অন্যান্য প্রয়োজনীয় চাহিদার কথা তুলে ধরলে সরকার তা বাস্তবায়নে কাজ করছে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category