রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাদির চিকিৎসায় ১১ সিদ্ধান্ত বিশেষ মেডিকেল টিমের রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ঝালকাঠি -২ সাবেক সংসদ সদস্য গাজী আজিজ ফেরদৌস এর ২০তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ  কেরানীগঞ্জে ভবনে আগুন: ইউনিট বেড়ে ২০, আটকে পড়া ৪৫ জন উদ্ধার এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, পুরস্কার ঘোষণা ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস এখনো শঙ্কামুক্ত নন হাদি, মেডিকেল বোর্ড গঠন সখীপুর লন্ডন প্রবাসী রুবেলের বিরুদ্ধে মানববন্ধন
আমির হোসেন আমু গ্রেফতার

আমির হোসেন আমু গ্রেফতার

অনলাইন  ডেস্ক:  আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেফতার হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি।বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে তাকে গ্রেফতার দেখানো হবে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৮ আগস্ট আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একইসঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়।

আমির হোসেন আমু সাবেক শিল্পমন্ত্রী। বর্তমানে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র। তিনি ঝালকাঠি থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ঝালকাঠিতে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগও করে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com