• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি শিমুলিয়া ভূমি অফিসে কাউসারের প্রভাব, নেপথ্যে কার শক্তি? শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র-সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি: জুবাইদা রহমান মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০৮ সৌদি আরবের তিন শহরে হুথিদের হামলা, আহত ১৩ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন, চাইলেন ৩০ দিনের সময় ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজশাহীতে ১০০ রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

রাজশাহী প্রতিনিধি / ২৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর পবা উপজেলায় বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতায় ভোগা প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান রিজেনেক্স ফাউন্ডেশন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার সার্ভিস সেন্টার ফর এল্ডারলি পিপল বৃদ্ধনিবাসে এ সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এতে ঢাকার পপুলার হাসপাতালের ইন্টারভেনশনাল রিউমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সহযোগিতায় প্রায় ১০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ এবং হতদরিদ্রদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

রিজেনেক্স ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি নিবন্ধিত হওয়ার পর ২০২৬ সাল থেকে বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতায় ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীদের বিনামূল্যে সেবা দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category