শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ঝালকাঠির নতুনচর এলাকার ভাগ্য বিড়ম্বনা বৃষ্টি আক্তার পেল জেলা প্রশাসকের উপহার

ঝালকাঠির নতুনচর এলাকার ভাগ্য বিড়ম্বনা বৃষ্টি আক্তার পেল জেলা প্রশাসকের উপহার

শংকর দাস পবন, ঝালকাঠি: ঝালকাঠির নতুনচর এলাকার দুই সন্তানের জননী ভ্যান চালক শওকত ব্যাপারীর স্ত্রী বৃষ্টি আক্তার( ৩২) ভাগ্য অন্বেষণে গৃহকর্মীর কাজ করতে গত ২৭ এপ্রিল সৌদি আরবে যান। আকামা ( সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য সরকারি অনুমোদিত পরিচয় পত্র বা রেসিডেন্স পারমিট) জটিলতা র কারনে একমাস ১২দিন পর গত ১১মে তাকে বাংলাদেশে ফেরৎ আসতে হয়।

সেলাইয়ের কাজ জানা বৃষ্টি আক্তারের ভাগ্য বিড়ম্বনার খবর জানতে পেরে ঝালকাঠি মাননীয় জেলা প্রশাসক জনাব, আশরাফুর রহমান তাকে একটি সেলাই মেশিন উপহার দেন।মঙ্গলবার (৩ জুন) বিকালে মাননীয় জেলা প্রশাসক বৃষ্টি আক্তারের হাতে সেলাই মেশিন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট জনাব, আক্কাস সিকদার।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com