রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাদির চিকিৎসায় ১১ সিদ্ধান্ত বিশেষ মেডিকেল টিমের রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ঝালকাঠি -২ সাবেক সংসদ সদস্য গাজী আজিজ ফেরদৌস এর ২০তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ  কেরানীগঞ্জে ভবনে আগুন: ইউনিট বেড়ে ২০, আটকে পড়া ৪৫ জন উদ্ধার এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, পুরস্কার ঘোষণা ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস এখনো শঙ্কামুক্ত নন হাদি, মেডিকেল বোর্ড গঠন সখীপুর লন্ডন প্রবাসী রুবেলের বিরুদ্ধে মানববন্ধন
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা-জয়-পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা-জয়-পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিরা পলাতক থাকায় এ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত।

এর আগে, পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলার সব আসামিকে আদালতে হাজির হতে; গত ১ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা দায়ের করে দুদক।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ ২৮ জনকে আসামি করা হয়। সম্প্রতি সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com