• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লায় রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

কুমিল্লা প্রতিনিধি / ১৭ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণের মেরুয়ালি চৌমোহনী ও বালুরচর এলাকায় স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতায় ভোগা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং হতদরিদ্র পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পটি রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং রিজেনেক্স পেইন সলুশ্যন বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মঞ্জুর এ খোদার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সহযোগিতায় অনুষ্ঠিত হয়। তিনি ঢাকার পপুলার হাসপাতালের ইন্টারভেনশনাল রিউমাটোলজি/বাত রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

রিজেনেক্স ফাউন্ডেশন সূত্রে জানা যায়, নিবন্ধনের পর ২০২৬ সাল থেকে প্রতিষ্ঠানটি বাতব্যথা ও দীর্ঘমেয়াদি চলাচলজনিত সমস্যায় ভোগা নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে আমেরিকান প্রযুক্তিভিত্তিক রিজেনারেটিভ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

ক্যাম্প আয়োজনে পর্তুগালপ্রবাসী বাংলাদেশি আরিফুর রহমান সহযোগিতা করেছেন বলে জানানো হয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, তিনি সিস্টেমিক স্ক্লেরোসিসে আক্রান্ত এবং রিজেনেক্স ফাউন্ডেশনের চিকিৎসাসেবা গ্রহণের পর বর্তমানে সুস্থতার দিকে রয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নিম্নআয়ের মানুষের মধ্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দীর্ঘমেয়াদি ব্যথা ও চলাচলজনিত সমস্যায় ভোগা রোগীদের সহায়তা করাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য।

রিজেনেক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category