মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

আরিফিন শুভ-ঐশীর সত্যিই প্রেম নাকি অন্য কিছু?

আরিফিন শুভ-ঐশীর সত্যিই প্রেম নাকি অন্য কিছু?

ঢালিউড পাড়ায় এক সময় ফিসফাঁস গল্প ছড়িয়েছিল—দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর প্রেম চলছে। তবে সেই গল্প হালে পানি পায়নি বেশিদিন। প্রেমের এমন গল্প ধোপে না টেকার কারণও স্পষ্ট—কাজের বাইরে খোঁজ মেলে না আরিফিন শুভর, আর ব্যক্তিজীবন নিয়ে তিনি বরাবরই যেমন স্পষ্টভাষী, তেমনি আড়ালপ্রিয়। তাই এই ইস্যু মাটি চাপা পড়েছে, কিন্তু কৌতূহলের ছোঁয়া এখনও বাকি আছে।

এবার সেই নিঃশব্দ কৌতূহলটাকে যেন নিজেরাই জাগিয়ে তুললেন নায়ক–নায়িকা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুজন—ঐশী শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন; ছবি যেন নিজেরাই বলছে তাদের গল্প।

কিন্তু রহস্য আরও গভীর হলো ক্যাপশনে। আরিফিন শুভ তার ছবির ক্যাপশন জুড়েছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার। দুটি ছবি, দুটি বাক্য—কিন্তু সুর এক। আর ঠিক সেখানেই আবার উঁকি দিচ্ছে পুরনো প্রশ্ন: শুভ–ঐশীর সেই গুঞ্জন কি তবে ফিরছে? না কি অন্য কিছু?

এর মাঝেই শোনা যাচ্ছে, দীর্ঘদিন আটকে থাকা রাহায়ান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ বায়োস্কোপ প্লাসে দ্রুতই মুক্তি পাবে। তাই নেটিজেনদের দ্বিধা আরও বাড়ছে—এ কি সিনেমার অঘোষিত প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো অনুচ্চারিত টান? সময়ই শেষ উত্তরটা বলে দেবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com