মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

ঝালকাঠিতে উজ্জ্বল দেবনাথের মাতৃবিয়োগ

ঝালকাঠিতে উজ্জ্বল দেবনাথের মাতৃবিয়োগ

 শংকর দাস পবন,ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শ্রীশ্রী শীতলাখোলা ও লোকনাথ সেবা সংঘের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক উজ্জ্বল দেবনাথ এবং ডা. পবিত্র দেবনাথের মমতাময়ী মা ইন্দ্রাণী দেবনাথ আর নেই।শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ঝালকাঠি শহরের শীতলাখোলা এলাকায় নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

তাঁর মৃত্যুতে শীতলাখোলা এলাকাসহ স্থানীয় সমাজে শোকের ছায়া নেমে আসে।ইন্দ্রাণী দেবনাথ মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com