• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
কপ-৩১ সম্মেলনে ভাষণ- জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি : ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ও সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ আন্দোলনের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে পৌনে নয়টার মধ্যে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বর্জন করে সড়কে নেমে আসেন। প্রথমে একটি কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করলেও আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও এতে যোগ দেন।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা বারবার সড়কে অবস্থান নিচ্ছেন।

এদিকে উত্তেজনার জেরে নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকার ইসলাম এবং স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান করছেন। এছাড়া কোনাবাড়ীর এম এম নীটওয়্যার লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানিয়েছেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে যৌথভাবে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category