• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

অনলাইন ডেস্ক / ৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রথমবারের মতো বাবা হয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার এনদ্রিক। তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে একটি পুত্রসন্তান। বাবার নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।

সম্প্রতি সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে গোল করে বিশেষ এক উদ্‌যাপন করেন এনদ্রিক। গোলের পর দুই হাতে ভালোবাসার চিহ্ন দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। পরে জানা যায়, নবজাতক সন্তান ও স্ত্রীর উদ্দেশেই ছিল তাঁর এই ব্যতিক্রমী উদ্‌যাপন।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুরকে ৭-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচের ৩১তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে গোলটি করেন এনদ্রিক। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তিনি জানান, গোলটি তিনি তাঁর স্ত্রী ও সন্তানকে উৎসর্গ করেছেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে খেলার অনুপ্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে গত জুলাই মাসে এক পারিবারিক অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ করেছিলেন এনদ্রিক ও মিরান্ডা দম্পতি। জানা গেছে, ‘কেনদ্রিক’ নামটির সঙ্গে এনদ্রিকের নিজেরও বিশেষ সম্পর্ক রয়েছে। মূলত এনদ্রিকের নিজের নামই কেনদ্রিক হওয়ার কথা ছিল; কিন্তু পরবর্তীতে তাঁর বাবা-মা নামটি পরিবর্তন করে এনদ্রিক রাখেন। নামটির পেছনে বিশেষ ধর্মীয় তাৎপর্যও রয়েছে বলে মনে করেন এই ফুটবলার।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এনদ্রিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর প্রকাশ না করার বিষয়ে তিনি জানান, পরিবারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তিনি পেশাদার ক্যারিয়ারেও পুরোপুরি মনোযোগী থাকতে চান। ভবিষ্যতে তাঁর সন্তান নিজেকে জনসমক্ষে তুলে ধরতে চাইবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ সন্তানের নিজের ওপরই ছেড়ে দিতে চান তিনি।

এদিকে রিয়াল মাদ্রিদে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়ায় আগামী শীতকালীন দলবদলে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে এনদ্রিক জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে সাহায্য করতে তিনি সব সময় প্রস্তুত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category