• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
নিরাপদ খাদ্য আইনে বড় জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৈভবের কাঁধে যেন ভর করলো দানব, ২৮ ছক্কায় করলেন ২০৪ রান হেভেন সিটি মার্কেটে দোকান ছাড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের অভিযোগ ন্যূনতম মজুরি নিয়ে টানাপোড়েন, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা শ্রমিকদের দাবি ২২ হাজার সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড জাহাজে ধারাবাহিক সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে, দাবি যুক্তরাষ্ট্র পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অভিনেতা সোহেল খান মারা গেছেন

বৈভবের কাঁধে যেন ভর করলো দানব, ২৮ ছক্কায় করলেন ২০৪ রান

অনলাইন ডেস্ক / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বৈভবের ব্যাটে যেন ভর করেছিল দানব! চার-ছক্কার তাণ্ডবে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের রীতিমতো তুলোধুনো করেছেন ভারতের ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সুরিয়াভানশি। ২৮টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে মাত্র ৫৩ বলে করেছেন ২০৪ রান।
দোহার মাঠে এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে, তার এমন অবিশ্বাস্য ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ডও ভেঙে গেছে।
ম্যাচে, মাত্র ২৮ বলে শতকের দেখা পায় বৈভব। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন এই তরুণ ক্রিকেটার। আগের রেকর্ডটি ছিল ২৯ বলে। তবে শতকেই থামেনি বৈভবের তাণ্ডব।  পরের ১০০ রান করতে তার লাগে মাত্র ২৪ বল। অর্থাৎ ৫২ বলেই পূর্ণ করে ডাবল সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল চ্যাড বোয়েসের।
লিস্ট ‘এ’ ক্রিকেটে, বৈভবের এটি মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। ১৬ ইনিংসের মধ্যেই এই সংস্করণে চারটি রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি।  চলতি বছরের শুরুতে, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিল এই তরুণ। এবার একই ম্যাচে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ’ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছে।
দেড়শ’ রানের রেকর্ডটিও নিজের দখলে নিয়েছে বৈভব। গত বছর, বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৫৯ বলে দেড়শ’ রান করেছিলেন তিনি। বৈভবের ব্যাটিংয়ের আরেকটি অবিশ্বাস্য দিক ছিল ছক্কার বৃষ্টি। ইনিংসে মোট ২৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড এটি।
এর আগে, ২০১৮ সালে, কুইন্সল্যান্ডের বিপক্ষে ২৩টি ছক্কা মেরে রেকর্ডটি গড়েছিলেন অস্ট্রেলিয়ান ডি’আর্সি শর্ট। ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’-এর লক্ষ্য ছিল ২৫০ রান। একাই ২০৪ রান করে দলের জয়ের ভিত গড়ে দেয় বৈভব। ম্যাচের ১৩তম ওভারেই পূর্ণ করে ডাবল সেঞ্চুরি। পরে মাত্র ১৪.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত ‘এ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category