• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু স্কুল অবরোধ থেকে সংঘর্ষ, উত্তাল ফ্রান্স; আটক ৪৪০ শিক্ষার্থী ফেনীর বন্যা নিয়ন্ত্রণে বড় প্রকল্প, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প সংবিধান সংশোধনে বিরোধীদলসহ সবার মতামত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী একটি জীবনের সাড়ে ১৭ বছর: কারাগার, মামলা ও অপেক্ষা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অবিবাহিত হওয়ায় ৩ তরুণীকে নেপাল যেতে বাধা নিয়ে হাইকোর্টের রুল

ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ চালুর সিদ্ধান্ত

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় রাজধানীর চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়।

নৌপথ সচল করার পাশাপাশি কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্য ও পানির প্রবাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এছাড়া প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন, যাতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীতীরের সৌন্দর্য বাড়ে।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category