• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ

কাউখালী প্রতিনিধি: / ৩৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিন এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে এক মাছ বিক্রেতার কাছ থেকে প্রায় ৩০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। অভিযান টের পেয়ে মাছ বিক্রেতা আফ্রিকান মাগুর মাছ রেখে পালিয়ে যেতে সক্ষম হয়।বাংলাদেশে পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাবের কারণে আফ্রিকান মাগুর মাছের আমদানি, প্রজনন, চাষ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। এ সময় কাউখালী থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নির্দেশে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, “আফ্রিকান মাগুর একটি নিষিদ্ধ বিদেশি প্রজাতির মাছ। এটি দেশীয় মাছের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সরকার এর আমদানি, চাষ, প্রজনন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে। কাউখালীতে এ ধরনের মাছ বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ মাছের ব্যবসা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আমরা ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।তিনি আরও বলেন, “জব্দ করা মাছ নষ্ট না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে, যাতে তা জনকল্যাণে ব্যবহার করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category