• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
নিরাপদ খাদ্য আইনে বড় জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৈভবের কাঁধে যেন ভর করলো দানব, ২৮ ছক্কায় করলেন ২০৪ রান হেভেন সিটি মার্কেটে দোকান ছাড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের অভিযোগ ন্যূনতম মজুরি নিয়ে টানাপোড়েন, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা শ্রমিকদের দাবি ২২ হাজার সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড জাহাজে ধারাবাহিক সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে, দাবি যুক্তরাষ্ট্র পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অভিনেতা সোহেল খান মারা গেছেন

রিয়াল মাদ্রিদের দুই রত্নকে একসঙ্গে দলে ভেড়াল ইংলিশ ক্লাব

অনলাইন ডেস্ক / ২১২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ট্রান্সফার উইন্ডোতে বড় চমক দেখালো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে একযোগে দুই প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার গনজালো গার্সিয়া ও সেজার পালাসিওসকে দলে ভিড়িয়েছে তারা। পাঁচ বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে ক্র্যাভেন কটেজে ডেরা বেঁধেছেন এই দুই স্প্যানিশ তারকা।২২ বছর বয়সী ফরোয়ার্ড গনজালো গার্সিয়ার জন্য প্রায় ৩৪ মিলিয়ন পাউন্ড গুণতে হয়েছে ফুলহামকে। সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন ফুলহাম ম্যানেজার আলভারো আরবেলোয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পুরোনো গুরুকে পেয়ে উচ্ছ্বসিত গার্সিয়া বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ এবং এখানে আসতে পেরে দারুণ আনন্দিত।

আমার ওপর আস্থা রাখার জন্য বোর্ড ও আরবেলোয়াকে ধন্যবাদ। নতুন মিশন শুরু করার জন্য মুখিয়ে আছি।’গত মৌসুমে রিয়ালের সিনিয়র দলের হয়ে ৩৯ ম্যাচে মাঠে নেমে ৮টি গোল করার পাশাপাশি স্পেনের জাতীয় দলেও অভিষেক হয় এই উদীয়মান তারকার। এর আগে গত বছর অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে যৌথভাবে শীর্ষ গোলদাতাও ছিলেন তিনি।

গার্সিয়ার পথ ধরেই ক্র্যাভেন কটেজে যোগ দিয়েছেন রিয়ালের ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সেজার পালাসিওস। ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি হলেও ক্লাবের ইচ্ছায় দুজনেরই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। রিয়ালের সিনিয়র দলের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে ৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পালাসিওসের। এছাড়া তিনি স্পেনের অনূর্ধ্ব-২০ জাতীয় দলেও খেলেছেন।আক্রমণভাগে এমন দুই স্প্যানিশ প্রতিভাকে এক ছাদের নিচে এনে নতুন মৌসুমে বড় চমক দেখানোর বার্তা দিয়ে রাখলো ফুলহাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category