• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির বর্ণিল আয়োজনে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ‘বৃষ্টি বিলাস, আড্ডা ও সংস্কৃতি উৎসব’ সম্পন্ন তনু হত্যা মামলায় জামিনে থাকা সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার জুলাইয়ের শহীদ ও আহত ১০ স্বজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় শিক্ষাবিদ ড. সৈয়দ আলী আশরাফের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল ১/১১’র সময় ডিজিএফআই’র বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহোদরসহ নিহত ৩, আহত ৪ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

তনু হত্যা মামলায় জামিনে থাকা সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কুমিল্লার আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই।

কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে গ্রেফতারের নির্দেশ থাকায় হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া হাফিজুর রহমানের জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

আদালতের ওই নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় শনিবার সকালে পিবিআই তাকে গ্রেফতার করে। পরে তাকে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তৈয়বুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় তাকে আবারও গ্রেফতার করা হলো।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে যাওয়ার পথে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন পরদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘদিন তদন্তের পর চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে পিবিআই হাফিজুর রহমানকে গ্রেফতার করে। জামিনে মুক্তির কয়েকদিন পর আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে ফের গ্রেফতার করে কারাগারে পাঠানো হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category