• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।তিনি বলেন, “ভারত সফরসহ অন্য কোনো বিদেশ সফরের দিনক্ষণই এখনো চূড়ান্ত করা হয়নি। দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে সুবিধাজনক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভারত ও বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনার গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, “দুই দেশের সরকারপ্রধানরা যখন টেবিলে বসেন এবং দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক জটিল ও অমীমাংসিত সমস্যার সমাধানের পথ খোলে। এ দিক থেকে ভারতের উচিত হবে সম্পর্কের এই ইতিবাচক সুযোগটির সদ্ব্যবহার করা।”প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফরের সম্ভাব্য সময়সীমা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রয়েছেন। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের জন্য উপযুক্ত সময়ে সফরের বিষয়টি চূড়ান্ত হবে।

দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গে তিনি আরও বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের রক্তের দাগ এখনো শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসাথে বসলে অনেক সমস্যারই সমাধান হতে পারে। বর্তমানে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার এক বড় সুযোগ তৈরি হয়েছে। ভারত এই সুযোগ কাজে লাগাবে কি না—তা তাদের বিবেচনা করা উচিত। অন্য এক প্রসঙ্গে সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধির আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে দেশটির সঙ্গে অত্যন্ত সফল বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশি কর্মী পাঠানো বাড়ানো ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়ে গঠনমূলক কথা হয়েছে।এছাড়া সফরকালে সিঙ্গাপুরে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের একটি আধুনিক প্রকল্পও পরিদর্শন করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category