• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ‘আমি এখন আর জামিন চাই না’, ট্রাইব্যুনালে দীপু মনি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ১২৯তমবার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা শরীর চর্চা ও সুখী মনের আশ্রম বইটি সার্ক ভুক্ত দেশে প্রচারের দায়িত্ব নিলেন প্রফেসর আবেদ আলী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্ট ভারতের ৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র যাচাই-বাছাইহীন সংবাদ প্রকাশে বিরত থাকার আহ্বান ময়মনসিংহ জেলা পুলিশের

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমরা সরকারের পক্ষ থেকে নয়জনের মরদেহ দেশে নিয়ে এসেছি। এখন তাদের স্বজনদের কাছে যথাযথ মর্যাদায় মরদেহ পৌঁছে দেওয়া হবে। তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। পাশাপাশি জানাজা ও দাফনের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হবে।

সরকার সবসময় তাদের পাশে থাকবে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করেছেন। এ ক্ষেত্রে সৌদি সরকারও সব ধরনের সহযোগিতা করেছে বলেও জানিয়েছেন মন্ত্রী।এদিকে, এখনও অগ্নিকাণ্ডে নিহত আরও সাত বাংলাদেশির মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। কয়েকজনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হওয়ায় কিছুটা সময় লাগছে।

পাশাপাশি, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করার পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব বাকি সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।এছড়া নিহতদের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category