• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
কপ-৩১ সম্মেলনে ভাষণ- জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি : ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ নিতে সকাল থেকে জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খণ্ড খণ্ড মিছিলের জড়ো হয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

নেতারা বলেন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একইসঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ আরও সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে মুনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category