• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Headline
বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির স্ত্রীর আত্মহত্যায় মামলা: ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল, প্রথম স্ত্রী একদিনের আশুলিয়ার ধামসোনা ইউপিতে সচিব মাসুদ করিমের কর্মদক্ষতায় সেবার মানোন্নয়ন,খুশি সেবাপ্রার্থীরা রাবি শিক্ষার্থীকে মারধর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ আমি হেরেছি, তুমি জিতেছো -উদ্ধার চিঠিতে আবেগঘন বার্তা জাতিসংঘ অধিবেশন: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান ঢাকা ছাড়ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শ্রীলঙ্কায় ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২’-এ সম্মানিত বাংলাদেশের আসিফ হাসান সাগর

নিউজ ডেস্ক / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি অর্জন যুক্ত হলো। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২, ২০২৬’-এ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের আসিফ হাসান সাগর ( লায়ন)। তিনি Pioneer Holistic Acupressure Therapist & Spiritual Healer হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেন।

হোলিস্টিক হিলিং, আকুপ্রেশার থেরাপি, আধ্যাত্মিক সুস্থতা ও প্রাকৃতিক নিরাময়চর্চায় তাঁর কাজের স্বীকৃতি হিসেবে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়।

আসিফ হাসান সাগর ( লায়ন) এর এই অর্জন উদযাপন এবং তাঁর আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে International Convention Centre Limited (ICCL)-এর উদ্যোগে একটি বিশেষ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, বিকেল ৩টায়, International Convention Centre Limited (ICCL)-এ।অনুষ্ঠানে আসিফ হাসান সাগর ( লায়ন) তাঁর শ্রীলঙ্কা সফর, আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্ল্যাটফর্মে অংশগ্রহণের অভিজ্ঞতা, পুরস্কার অর্জনের পেছনের যাত্রা এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

সম্মাননা অর্জন প্রসঙ্গে আসিফ হাসান সাগর বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার জন্য অত্যন্ত সম্মানের এবং আনন্দের। আমি বিশ্বাস করি, মানুষের শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক একটি মঞ্চে সম্মাননা পাওয়া আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।”

তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন, সুস্থতা এবং আত্মিক বিকাশ নিয়ে কাজ করার আগ্রহ থেকেই তার এই পথচলা। ভবিষ্যতেও তিনি নিজের অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে মানুষের কল্যাণে ভূমিকা রাখতে চান।

Global Brand Award-এ এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে আসিফ হাসান সাগরের পথচলায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই সম্মাননা অর্জন দেশের জন্যও আনন্দ ও গৌরবের বিষয় বলে মনে করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

বাংলাদেশের একজন পেশাজীবী হিসেবে আন্তর্জাতিক মঞ্চে এই স্বীকৃতি তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশের প্রতিভা ও সম্ভাবনাকেও বিশ্বপরিসরে তুলে ধরেছে বলে মনে করছে আয়োজক প্রতিষ্ঠান।

International Convention Centre Limited (ICCL) সাগর হাসানের এই আন্তর্জাতিক অর্জনে গর্বিত এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category