নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী ক্লাবে বহিরাগত দলীয় লোকজন প্রবেশ করে ভোটার তালিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, ক্লাবের সদস্য নন—এমন কিছু বহিরাগত ব্যক্তি ক্লাবে প্রবেশ করে সদস্যদের জন্য প্রস্তুত করা ভোটার তালিকা ছিঁড়ে-ফেলে তছনছ করেন। একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্মিত মঞ্চও ভাঙচুর করা হয়।
তবে ভাঙচুরের মধ্যেও একজন নির্দিষ্ট ব্যক্তির ফেস্টুন অক্ষত থাকায় ঘটনাটি নিয়ে ক্লাবের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্লাবের সদস্যরা দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।