• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হোটেল রয়েল ইন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশকে সেরা পরামর্শ বললেন ইশরাক দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পূজামণ্ডপে গান গেয়ে সাময়িক বরখাস্ত হলেন পুলিশের এএসআই প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, অস্ত্র-মাদক উদ্ধার

অনলাইন ডেস্ক / ১০২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।  রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে পুলিশের বিভিন্ন বিভাগ। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, মিরপুর বিভাগে ২০৩ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে ১২ জন রয়েছেন।

অভিযান চলাকালে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি এয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা এবং ৩২টি রেডবল কার্তুজ উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, একটি সাদা বোতলের অ্যালকোহল, একটি সিএনজি, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি এবং নগদ ১৮ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category