• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
মাটি ও পরিবেশ রক্ষায় সার-কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান রাষ্ট্রপতির বাদশাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শারীরিক ও মানসিক— সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি: ঈশা রিখী একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর ক্লাস শুরু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিখোঁজ বহু একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধিতে স্বাস্থ্যমন্ত্রীর ৪ দফা প্রস্তাব মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি

বাদশাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শারীরিক ও মানসিক— সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি: ঈশা রিখী

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বলিউড ও পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ ঈশা রিখী ও র‌্যাপার বাদশাহ ২০২৬ সালের মার্চ মাসে গোপনে বিয়ে করলেও, মাত্র পাঁচ মাসের মাথায় পারস্পরিক সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। বর্তমানে অভিনেত্রী রয়েছেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-তে। সেখানেই নিজের ভাঙা সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি। সহপ্রতিযোগী কণিকা মানের সঙ্গে কথোপকথনে ঈশা রিখী ইঙ্গিত দেন, তার সাবেক সঙ্গী সম্পর্ক চেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই সম্পর্কের দায়িত্ব নিতে চাননি।

‘বিগ বস ২০’-এ আড্ডার মাঝেই কণিকা ঈশা রিখীকে জিজ্ঞেস করেন, কী ধরনের প্রতারণার মুখে পড়েছিলেন তিনি— শারীরিক, মানসিক, না সামাজিক? এমন প্রশ্নের উত্তরে ঈশা রিখী বলেন, ‘সব দিক থেকেই।’এরপর সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন ঈশা রিখী। প্রমাণ ছাড়া তিনি কোনো কিছু বিশ্বাস করেন না। সম্পর্কের ক্ষেত্রেও তা-ই হয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘কেউ যদি এসে কিছু বলে, আমি বলি— প্রমাণ দেখাও, না হলে আমাকে কিছু বলতে এসো না।’

স্বামীর ‘প্রভাব ও ক্ষমতা’য় মানসিক চাপের শিকার বলেও জানিয়েছেন এ অভিনেত্রী। ঈশা রিখী বলেন, সম্পর্ক চলাকালে অনেক সময়ে সন্দেহ হলেও তা বিশ্বাস করতে চাননি তিনি। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই বুঝতে পারেন— এতদিন ধরে আমাকে বোকা বানানো হচ্ছিল, আমার সঙ্গে খেলাই চলছিল।আমাকে তার বন্ধু বা পরিচিতদের সঙ্গে পরিচয় করানো হয়নি। কেবল একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই রাখা হয়েছিল বলে জানান ঈশা রিখী। অভিনেত্রী বলেন, সুবিধার জন্য এমন কাউকে ও জীবনে রাখতে চায়, যার কাছ থেকে কিছু পাওয়া যায়। কিন্তু তার বদলে কোনো দায়িত্ব নিতে চায় না। সম্পর্কে থেকেই প্রতারণার আশ্রয় নিয়েছিলেন বাদশাহ বলে জানান ঈশা রিখী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category