• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। সোমবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সকালে অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি রুটিন মিশনে যাওয়ার সময় অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

 নাইজেরিয়ার বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, সকাল ৯টার দিকে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, এডো প্রদেশ থেকে লাগোসের উদ্দেশে যাত্রা করা বিমানটি অনডো প্রদেশে বিধ্বস্ত হয়েছে।

একটি নৌঘাঁটির কাছাকাছি দুর্ঘটনাকবলিত বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। খবর পাওয়ার পরপরই দেশটির বিমানবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় করে ঘটনাস্থলে যেতে দেখা গেছে। দুর্ঘটনাস্থলের আশপাশে স্থানীয় মানুষের ভিড়ও দেখা যায়।

স্থানীয় এক বাসিন্দার ভাষ্য, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কয়েকটি গাছ ভেঙে পড়ে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category