• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হোটেল রয়েল ইন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশকে সেরা পরামর্শ বললেন ইশরাক দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পূজামণ্ডপে গান গেয়ে সাময়িক বরখাস্ত হলেন পুলিশের এএসআই প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ফ্রান্সে দাঙ্গা : ব্যর্থতা স্বীকার করে সেনা মোতায়েনের প্রস্তুতি সরকারের রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি আরও মজবুত হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারলে ভবিষ্যতে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রতিভা বিকাশে ২০২৮ সাল থেকে সরকারি কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হবে। তাদের বিকশিত হওয়ার যথাযথ সুযোগ দেওয়া গেলে ভবিষ্যতে তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাই প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।’ শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা মানবিকতা ও মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতের বাংলাদেশকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।

এর আগে মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ শিশু প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত শেষে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি ও শিশু অধিকার দিবস ২০২৬ উপলক্ষে এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা, তাদের অধিকার রক্ষা এবং প্রতিভা বিকাশের সুযোগ তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই এবারের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category