• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline
৭ কিলোমিটার হেঁটে শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ তরুণদের মেধা ও সৃজনশীলতায় এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শিশুদের যৌন নির্যাতনের ছবি-ভিডিও রাখার অভিযোগে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে: রিজভী কুমিল্লায় মাদরাসা শিক্ষা সফরের বাস খাদে; শিক্ষকসহ নিহত ২, আহত ৩০ হোটেলকক্ষে অস্বাভাবিক অবস্থা, জ্ঞান ফেরার পর শুনি বিয়ে হয়ে গেছে: রনি শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন

অনলাইন ডেস্ক / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টার দিকে তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।

সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখনীর মাধ্যমে আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করার স্বীকৃতি হিসেবে অ্যান কারসনকে এ বছরের নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি। ১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন অ্যান কারসন। ১৯৮১ সালে ক্লাসিকসের ওপর তার ডক্টরাল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশিত হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি কবিতা লেখা, অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি প্রাচীন গ্রিক সাহিত্য ও আধুনিক কবিতার মধ্যে এক অনন্য সেতুবন্ধ তৈরি করেছেন।কারসনের সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো শব্দের গভীর অর্থ ও উৎস অনুসন্ধানের সঙ্গে কবিতার সৃজনশীলতার মেলবন্ধন।

ভাষার প্রতি তার গভীর অনুরাগ এবং শব্দের নতুন অর্থ আবিষ্কারের প্রবণতা তার লেখায় বিশেষভাবে ফুটে ওঠে। তিনি নিজেও বলেছেন, কোনো লেখা শুরুর ক্ষেত্রে শব্দের মূল উৎপত্তি বা উৎস খুঁজে বের করাই তার কাজের প্রথম ধাপ। সাহিত্যে নোবেল পুরস্কারের মনোনয়ন ও বিবেচনাপ্রক্রিয়া দীর্ঘদিন গোপন রাখে সুইডিশ অ্যাকাডেমি। মনোনীতদের নাম ৫০ বছর পর্যন্ত প্রকাশ করা হয় না। ফলে পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ীর নাম নিশ্চিতভাবে জানা কঠিন।

১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পুরস্কারে ভূষিত হয়েছেন ১২২ জন সাহিত্যিক। তাদের মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার একাধিক সাহিত্যিককে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category