• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
নিরাপদ খাদ্য আইনে বড় জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৈভবের কাঁধে যেন ভর করলো দানব, ২৮ ছক্কায় করলেন ২০৪ রান হেভেন সিটি মার্কেটে দোকান ছাড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের অভিযোগ ন্যূনতম মজুরি নিয়ে টানাপোড়েন, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা শ্রমিকদের দাবি ২২ হাজার সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড জাহাজে ধারাবাহিক সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে, দাবি যুক্তরাষ্ট্র পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অভিনেতা সোহেল খান মারা গেছেন

যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে ব/ন্দু/ক হা/ম/লা/য় অন্তঃসত্ত্বাসহ নি/হ/ত ১৪

অনলাইন ডেস্ক / ১২৮ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের দুই রাজ্যের আবাসিক এলাকায় পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহর ও জর্জিয়ার ডগলাস শহরে এসব ঘটনা ঘটে। পেনসিলভানিয়ার ইরি শহরের একটি বাড়িতে শুক্রবার ৪৫ বছর বয়সী এক বন্দুকধারী হামলা চালান। এতে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ আটজন নিহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত বন্দুকধারী নিজেকে গুলি করে হত্যা করেন।

ইরি শহরের পুলিশ প্রধান রিক লোরা জানান, নিহত আটজন একই পরিবারের সদস্য। এ ছাড়া ওই পরিবারের এক বন্ধু এ ঘটনায় নিহত হন। বন্দুকধারী বাড়িতে হামলা চালানোর পর বাইরে এসে আরও দুই নারীকে গুলি করেন। ওই দুই নারী বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের সহায়তা চাইতে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, বাড়িটির দ্বিতীয় তলা থেকে অভিযুক্ত বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।অন্যদিকে, জর্জিয়ার ডগলাস শহরের একটি আবাসিক ভবনে শুক্রবার রাতে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪০০টির বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category