• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত? নজর দিন ৫ অভ্যাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীসহ নিহত ১৮ প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড আলমডাঙ্গায় শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত যুবক আটক চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে সরকার ৪০ দিনের যুদ্ধের পর আরও উন্নত অস্ত্র অর্জন করেছে ইরান নিজ নিজ কর্মের মাধ্যমে অনুপ্রেরণাদায়ী তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. আরিফ রেজা।

রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন মো. আকাশ আহম্মেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) ও মো. নুর নবী (৩০)।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১০ অক্টোবর রাত ১টা ১০ মিনিটের দিকে তেজগাঁও থানা এলাকায় জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত একটি ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

ঘটনার দিনই তেজগাঁও থানার উপপরিদর্শক মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলার এজাহারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। পরে তদন্তে নেমে পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. আব্দুর রহিম ১১ অক্টোবর আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। সেদিন আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

বৃহস্পতিবার শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিদের পক্ষে অ্যাডভোকেট মনির হোসাইন সুমনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category