• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline
৭ কিলোমিটার হেঁটে শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ তরুণদের মেধা ও সৃজনশীলতায় এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শিশুদের যৌন নির্যাতনের ছবি-ভিডিও রাখার অভিযোগে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে: রিজভী কুমিল্লায় মাদরাসা শিক্ষা সফরের বাস খাদে; শিক্ষকসহ নিহত ২, আহত ৩০ হোটেলকক্ষে অস্বাভাবিক অবস্থা, জ্ঞান ফেরার পর শুনি বিয়ে হয়ে গেছে: রনি শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, রাজধানীর গেন্ডরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনার দুই দিন পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তখন তিনি বলেন, আত্মরক্ষার স্বার্থেই তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি রক্ষা ও সম্মান অক্ষুণ্ণ রাখতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

একই সাথে পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং তার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান।

মাদকবিরোধী অভিযানে নিজের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি, কোনো ভুল করিনি। নিজের নিরাপত্তার জন্য কিছু সময় অস্ত্র হাতে নিই। চাঁদা তুলতে যাই নাই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। কিন্তু সেই ছবি দিয়ে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তুলে ধরা হয়; যাতে মাদক নির্মূলের মূল ঘটনা ধামাচাপা পড়ে। তবে, আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে, কাউকে আঘাত দিলে দুঃখ প্রকাশ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category