• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
৭ কিলোমিটার হেঁটে শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ তরুণদের মেধা ও সৃজনশীলতায় এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শিশুদের যৌন নির্যাতনের ছবি-ভিডিও রাখার অভিযোগে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে: রিজভী কুমিল্লায় মাদরাসা শিক্ষা সফরের বাস খাদে; শিক্ষকসহ নিহত ২, আহত ৩০ হোটেলকক্ষে অস্বাভাবিক অবস্থা, জ্ঞান ফেরার পর শুনি বিয়ে হয়ে গেছে: রনি শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

অনলাইন ডেস্ক / ৫১ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১৪১ টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৩৩ জন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার ২৩ অক্টোবর রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬ টি সরাসরি ফ্লাইট এবং ৭৫ টি ট্রানজিট ফ্লাইট ছিল।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯ টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯ টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯ টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে স্ব স্ব দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে যাত্রী বহন করেনি তারা।

এর আগে সাম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। হামলা হয় দাম্মামেও। এই ঘটনার প্রেক্ষিতে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল ঘোষণা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category