• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

রাজধানীর মশুরীখোলা দরবার শরিফে কাল ইসালে ছাওয়াব মাহফিল

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নারিন্দায় অবস্থিত ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরিফে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত কেবলা শাহ আহসানুল্লাহ (রহ.)-এর ১০১তম ইসালে ছাওয়াব মাহফিল। একই সঙ্গে আয়োজন করা হয়েছে পবিত্র কোরআনের হাফেজ ছাত্রদের দস্তারবন্দি (পাগড়ি প্রদান) অনুষ্ঠান। এ আয়োজনে কয়েক হাজার ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত শাহ আহসানুল্লাহ (রহ.) ওয়াক্ফ এস্টেটের অষ্টম মোতাওয়াল্লি হযরত মাওলানা শাহ মুহাম্মদ আহসানুজ্জামান (রহ.)-এর ছোট সাহেবজাদা ও মশুরীখোলা দরবার শরিফের বর্তমান গদ্দিনশিন পীরসাহেব হাফেজ মাওলানা মুফতি শাহ মুহাম্মদ সাইফুজ্জামান।

আয়োজকদের সূত্রে জানা গেছে, মাহফিলে দেশের বরেণ্য আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেবেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় এ মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসালে ছাওয়াব মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠানকে ঘিরে মশুরীখোলা দরবার শরিফে ধর্মপ্রাণ মানুষের মিলনমেলা বসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category