• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Headline
৭ কিলোমিটার হেঁটে শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ তরুণদের মেধা ও সৃজনশীলতায় এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শিশুদের যৌন নির্যাতনের ছবি-ভিডিও রাখার অভিযোগে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে: রিজভী কুমিল্লায় মাদরাসা শিক্ষা সফরের বাস খাদে; শিক্ষকসহ নিহত ২, আহত ৩০ হোটেলকক্ষে অস্বাভাবিক অবস্থা, জ্ঞান ফেরার পর শুনি বিয়ে হয়ে গেছে: রনি শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যুর সংখ্যা ৪০০ ছুঁয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) ১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত এ রোগ, যা চলতি বছরে সর্বোচ্চ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭১ জন। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৩৭। এদের মধ্যে ১ লাখ ২২ হাজার ৪২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর ৬ হাজার ৪১৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪১  জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ১১২ জন, বরিশাল বিভাগের ২১৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category